নীলফামারীর সৈয়দপুরে মসজিদে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় এক মুসল্লি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল শহরের ১৩নং ওয়ার্ডের আল ফারুক একাডেমি সংলগ্ন বাঁশবাড়ী জামে রিজভীয়া মসজিদে ফজরের নামাজে মারা যান ভোলা কোরাইশী।
তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি বাঁশবাড়ী পুরাতন কিলখানা মহল্লার বাসিন্দা মৃত খয়রাতী কোরাইশীর তৃতীয় ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি পেশায় একজন গোশত ব্যবসায়ী ছিলেন।
সৈয়দপুর উপজেলা গোশত ব্যবসায়ী সমিতি গভীর শোক প্রকাশ করে মরহুমের সম্মানে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।