নারায়ণগঞ্জ জৈনপুর দরবারের পীর ড. সাইয়েদ মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী বলেছেন, ধর্মহীন শিক্ষানীতি দিয়ে এই প্রজন্মের নৈতিকতা ও চরিত্র ধ্বংসের আয়োজন করা হচ্ছে। ধর্ম মানুষকে নীতির পথে পরিচালিত করে। ধর্মহীন ও সেক্যুলার শিক্ষানীতি বাতিল করে ধর্মবান্ধব শিক্ষানীতি প্রণয়ন করে আধুনিক প্রজন্মকে নৈতিকতার বলে বলিয়ান করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া গারাংগিয়া ইসলামীয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক সভা ও ইছালে ছওয়াব মাহফিলের ২য় দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। মাহফিলে সভাপতিত্ব করেন মুহাদ্দিস মাওলানা আবু নছর আতিক আহমদ।
রওনকে মাহফিল হিসেবে উপস্থিত ছিলেন, হযরত শাহ গারাংগিয়া দরবারের পীর মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকী।
প্রধান অতিথি ছিলেন এস এম মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. এ কে এম সাইফুদ্দিন সিদ্দিকী, হযরত মাওলানা মাহমুদুল হক, মাহফিলের আহবায়ক মাওলানা এটিএম রশিদ উদ্দিন শাহীন, অধ্যক্ষ মাওলানা নুরুল আজিম প্রমুখ।
সাতকানিয়া গারাংগিয়া ইসলামীয়া কামিল মাদরাসার সভায় বক্তব্য রাখছেন জৈনপুর দরবারের পীর ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী।



