হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে সাংবাদিক নুর উদ্দিন সুমনের বড় মেয়ে উম্মে হাবিবা জাহান সৌক। সে চুনারুঘাট সদর ইউনিয়নের গোলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
গত মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমানসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা। এর আগে গত রোববার প্রাথমিক শিক্ষক পরিবারের আয়োজনে ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিষয়ভিত্তিকসহ চারটি ইভেন্টে প্রথম স্থান অধিকার করে হাবিবা জাহান।
হাবিবা জাহান সৌক জানায়, আমার মায়ের অক্লান্ত পরিশ্রম ও আমার প্রিয় শিক্ষিকা পায়েল ও নাসরীন ম্যাডামের অনুপ্রেরণায় আজ আমার এ পর্যন্ত আসা। আমি আমার এই অর্জন উৎসর্গ করলাম আমার বাবা-মা ও আমার প্রিয় শিক্ষকদের। বড় হয়ে হাবিবা বিচারক হতে চান।