গাজীপুরের কালিয়াকৈরে সবুজ বাংলা জৈব সার নামের একটি জৈব সার প্রস্তুতকারী ও গোখাদ্য তৈরি কারখানার তুলার গুদামে লাগা ভয়াবহ নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কালিয়াকৈর উপজেলার জামালপুর চৌরান্তা এলাকায় এঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জামালপুর চৌরাস্তা এলাকার সবুজ বাংলা জৈব সার কারখানার তুলার গুদামের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারের বিস্ফোরণ ঘটে। এর ফলে জৈব সার কারখানাটির তুলার গুদামে আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সার কারখানাটিতে রাখা অন্যান্য দাহ্য পদার্থে। কারখানাটির শ্রমিক ও স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা স্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।