রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের পাশাপাশি দু’টি গ্রামে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় চেয়ারম্যান নুর আলম মিয়া জানান, আগুনে রফিকুল ইসলাম, শফিকুল ইসলাম, লিটন মিয়া ও রোকেয়া বেগমের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বিষয়টি জানার পর উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মাহবুবার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এবং উপজেলা ত্রাণ কর্মকর্তা আব্দুল আজিজকে অবগত করি। এরপর কম্বলসহ ক্ষতিগ্রস্তদের চাল ও অন্যান্য জিনিসপত্র দিয়ে সহযোগিতা করা হয়