বাগেরহাটের চিতলমারীতে পূজা বিশ্বাস (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাত্র পাঁচ দিন আগে তার বিয়ে হয়। মৃত পূজা বিশ্বাস উপজেলার হিজলা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার গৌতম পাত্রের (২৫) স্ত্রী এবং কলাতলা ইউনিয়নের মেলারকুল গ্রামের ভবানী বিশ্বাসের মেয়ে। গতকাল শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পূজা বিশ্বাসের ভাই বিপ্লব বিশ্বাস জানান, গত ১২ এপ্রিল রাতে হিন্দুধর্ম মতে হিজলা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার অর্জুন পাত্রের ছেলে গৌতম পাত্রের সাথে তার ছোট বোন পূজা বিশ্বাসের বিয়ে হয়। ১৬ ফেব্রুয়ারি রাতের খাবার খেয়ে পূজা ও তার স্বামী ঘুমিয়ে পড়েন। ওই রাতে ১২টার পর ভগ্নিপতি গৌতম পাত্র ঘুম ভাঙার পর দেখেন পূজা ঘরে নেই। বিষয়টি তাদের পরিবারের লোকজনদের জানালে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনে আম গাছের ডালে পরনের শাড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
চিতলমারী থানার ওসি ইকরাম হোসেন জানান, এ ঘটনায় মৃতের ভাই বিপ্লব বিশ্বাস বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
চিতলমারীতে নববধূর আত্মহত্যা
বাগেরহাটের চিতলমারীতে পূজা বিশ্বাস (১৮) নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মাত্র পাঁচ দিন আগে তার বিয়ে হয়। মৃত পূজা বিশ্বাস উপজেলার হিজলা...



