ঢাকার নবাবগঞ্জ উপজেলার কান্দাবাড়িল্যায় সম্মান সাহাবি ফাউন্ডেশনের উদ্যোগে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সম্মান সাহাবির প্রতিষ্ঠাতা ও শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী চেয়ারম্যান আক্কাচ আলী মোল্লার কনিষ্ঠ ছেলে ইকরাম উদ্দিনের স্মরণে গতকাল বিকেলে সম্মান সাহাবি প্রাঙ্গণে এ প্রতিযোগিতায় ২৮ জন বালক-বালিকা অংশ নেয়।
সম্মান সাহারির সিনিয়র সহসভাপতি সারোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আক্কাচ আলী মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন, মরহুম ইকরাম উদ্দিনের সহধর্মিণী রোভহানা ইকরাম মোল্লা, সহসভাপতি হাফেজ মাওলানা জসিম উদ্দিন, শাহজালাল ইসলামী ব্যাংকের বান্দুরা শাখার সিনিয়র অফিসার আল হাসান। মৃত ইকরাম উদ্দিনের রূহের মাগফিরাত কামনা শেষে অতিথিরা বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন।