গাজীপুরের কালিয়াকৈরে সৌদি প্রবাসীর নির্মাণাধীন বাড়ির রড চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। গতকাল শনিবার উপজেলার উলুসারা এলাকার ওই বাড়ির ছাদ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে নির্মাণাধীন ওই ভবনের ৪ তলার ছাদ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার রাতে ভবনের ছাদ থেকে রড চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, সৌদি প্রবাসী শরীফ হোসেনের ওই নির্মাণাধীন ভবনের কাজ চলছিল। ভবনের ছাদের উপরে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের লাইন রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি ওই ভবনের ৪ তলার ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিক মারা যায়। এরপর থেকে ভবনের নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
কালিয়াকৈরে রড চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত যুবকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে সৌদি প্রবাসীর নির্মাণাধীন বাড়ির রড চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবক মারা গেছে। গতকাল শনিবার উপজেলার উলুসারা এলাকার ওই বাড়ির ছাদ থেকে...



