সুনামগঞ্জের প্রবাসী সাংবাদিক লেখক ও মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষক অ্যাডভোকেট রনেন্দ্র তালুকদার পিংকু’র লেখা ‘ভাটির বীরাঙ্গনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। গতকাল শনিবার দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।
ডেইলি সুনামগঞ্জ ডট কম ও জলকন্যা সাহিত্য পরিষদের আয়োজনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
ডেইলি সুনামগঞ্জ ডট কম-এর ভারপ্রাপ্ত সম্পাদক ও সুনামগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক রওনক আহমদ বখতের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ ও সুনামগঞ্জ প্রেস ক্লাব (উকিল পাড়া) সভাপতি শেরগুল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আসাদ উল্লাহ্ সরকার, দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, কবি ও লেখক সুখেন্দু সেন, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সম্পাদক পংকজ দে, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, প্রথম আলো’র প্রতিনিধি খলিল রহমান।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জলকন্যা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা পরিষদ সদস্য সেলিনা আবেদীন, সংগীত শিল্পী তুলিকা ঘোষ চৌধুরী, ব্যাংক কর্মকর্তা আশরাফ হোসেন লিটন, বিধান বনিক।
শেষে ‘ভাটির বীরাঙ্গনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত এবং অতিথিরা।