গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাত বছর প্রেমের সম্পর্কের পরে বিয়ে করতে অস্বীকার করায় প্রমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক তরুণী। এ ব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল উপজেলার বান্ধাবাড়ি ইউনিয়নের মধুর নাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
গত ১৪ ফেব্রুয়ারি বরিশালের আগৈলঝাড়ায় একসাথে ঘুরতে যাওয়ার পর তাদের সম্পর্কে অবনতি ঘটে। এ ব্যাপারে প্রেমিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার বাবা বলেন, এলাকার মুরুব্বিরা সমাজে বসে দরবার করে মিটিয়ে দেয়ার কথা বলেছেন। সমাজ যে সিদ্ধান্ত নেবে আমি মেনে নেবো।
মেয়ের বাবা বলেন, আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি জানিয়েছি। তারা আমাকে সমাধান করে দেয়ার কথা বলেলেও এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি। আমার দাবি, প্রশাসন যেন আমার এই বিষয়টাকে গুরুত্বের সাথে বিবেচনা করেন।
কোটালিপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাত বছর প্রেমের সম্পর্কের পরে বিয়ে করতে অস্বীকার করায় প্রমিকের বাড়িতে অনশন শুরু করেছে এক তরুণী। এ ব্যাপারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।...



