সাতকানিয়ার গারাংগিয়া ইসলামিয়া কামিল (মাস্টার্স) মাদরাসার ১০৫তম তিন দিনব্যাপী বার্ষিক সভা ও হজরত বড় হুজুর ও ছোট হুজুর (রহ:)’র ইছালে সওয়াব মাহফিল শনিবার ফজরের নামাজের আগে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।
এ সময় মাদরাসার মাঠ লাখো ধর্মপ্রাণ তৌহিদি জনতার আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিংবডির সভাপতি শাহাজাদা হজরত মাওলানা মুহাম্মদ আনওয়ারুল হক ছিদ্দিকী। দিবস অনুসারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ এমএ মোতালেব সিআইপি ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মুহাম্মদ আবদুর রশীদ।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আজিমের সঞ্চালনায় অধিবেশনে অনুসারে তকরির করেন আওলাদে রাসূল সা: সাইয়্যেদ মুহাম্মদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানি, ড. মাওলানা এনায়েত উল্লাহ আব্বাসী, ড. মাওলানা আ ক ম আবদুল কাদের, প্রফেসর ড. মাওলানা গিয়াস উদ্দীন তালুকদার, মাওলানা কামরুল ইসলাম সাইয়্যিদ আনচারী, ড. মাওলানা বিএম মুফিজুর রহমান আজহারী, প্রফেসর ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক মোজাদ্দেদী, হাফেজ মাওলানা মুহাম্মদ শাহ আলম, মাওলানা মুহাম্মদ ইউচুপ বিন নুরী, শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ প্রমুখ।

মাহফিল কমিটির আহ্বায়ক এটিএম রশিদ উদ্দীন (শাহীন)’র সার্বিক পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কলামিস্ট ও গবেষক আহমদুল ইসলাম চৌধুরী, মাদরাসা গভর্নিংবডির সাবেক সভাপতি এসএম মাহবুবুর রহমান, সাতকানিয়া পৌর মেয়র মুহাম্মদ জোবায়ের, যুবলীগের কেন্দ্রীয় নেতা মঈনুল ইসলাম (মামুন), সাতকানিয়া চেয়ারম্যান সমিতির সভাপতি মুহাম্মদ আবু ছালেহ, সাতকানিয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সেলিম উদ্দীন, পদুয়া ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ। আখেরি মুনাজাত পরিচালনা করেন গভর্নিংবডির সহসভাপতি শাহজাদা মাওলানা মাহমুদুল হক মজিদী।