জামালপুরের বকশীগঞ্জে শ্যালো মেশিন চালিত সেচপাম্পের চাকায় পড়ে আনোয়ার বেগম (৭০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার বাট্টাজোড় ইউনিয়ন মধ্য পলাশতলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই বৃদ্ধা এদিন সকালে পারিবারিক কবরস্থানে স্বামী শাহজাহান মিয়ার কবর দেখার জন্য একটি স্যালো মেশিন চালিত বোরো চাষের সেচপাম্পের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত পা পিছলে মেশিনের চাকায় পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বকশিগঞ্জ থানার ওসি আব্দুল আহাদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর কবর দেখতে গিয়ে পা পিছলে মেশিনের চাকার উপর পড়ে যান তিনি। এতে তার মৃত্যু হয়।



