রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল-ট্রলি মুখোমুখি সংঘর্ষে কাবিল উদ্দিন (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকে পুঠিয়ার ঝলমলিয়া-মোল্লাপাড়া সড়কের মধুখালি নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
কাবিল নাটোর জেলার মির্জাপুর আগদিঘা হাটপাড়ার তমিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে কাবিল মোটরসাইকেল নিয়ে মোল্লাপাড়ার দিকে যাচ্ছিল। এ সময় পেছনের দিক থেকে আসা একটি মালবাহী ট্রলি ধাক্কা দেয়। এতে তিনি (কাবিল) মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় পরই ট্রলির ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলি ও মোটরসাইকেল উদ্ধার করে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এ ঘটনায় কাবিলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।



