কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠ থেকে আজিবার রহমান (৫৫) নামে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আজিবার একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারি গ্রামের মরহুম আরশেদ আলীর ছেলে।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে আমলা ইউনিয়নের অঞ্জনগাছী গ্রামের জোয়ার্দ্দার পাড়া মাঠে ঘাসের মধ্যে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে মিরপুর থানা পুলিশ এসে নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত আজিবার চুরি পেশার সাথে জড়িত বলে স্থানীয়রা জানায়।

মিরপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো: শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।