খুলনার পাইকগাছায় সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি এস এম মুস্তাফিজুর রহমান পারভেজ এবং সম্পাদক শেখ দীন মাহমুদ নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

সর্বসম্মতিক্রমে সময়ের খবরের বিশেষ প্রতিনিধি এস এম মুস্তাফিজুর রহমান পারভেজকে সভাপতি ও জাতীয় দৈনিক নয়া দিগন্তের পাইকগাছা সংবাদদাতা শেখ দীন মাহমুদকে সাধারণ সম্পাদক মনোনিত করে ৯ সদস্য বিশিষ্ট সুন্দরবন প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি তপন পাল (দৈনিক জন্মভুমি), সহ-সম্পাদক প্রবীর বিশ্বাস জয় (দৈনিক দৃষ্টিপাত), কোষাধ্যক্ষ শেখ খায়রুল ইসলাম (রূপান্তর প্রতিদিন), দফতর ও প্রচার সম্পাদক শেখ নাদীর শাহ (দৈনিক রানার ও খুলনা টাইমস), নির্বাহী সদস্য মো: অলিউল্লাহ গাজী (সময়ের খবর), মো: মনিরুল ইসলাম (দৈনিক খুলনা) ও মো: ইকবাল হোসেন (দৈনিক খুলনা টাইমস)।

উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সিনিয়র সাংবাদিক এস এম মুস্তাফিজুর রহমান পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, শেখ দীন মাহমুদ, তপন পাল, প্রবীর জয়, শেখ খায়রুল ইসলাম, অলিউল্লাহ ও মনিরুল ইসলাম।

সভায় সুষ্ঠু সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরবন জেলা বাস্তবায়ন দাবিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।