দৈনিক নয়া দিগন্তে সংবাদ প্রকাশের পর অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে সরকারি খালের ওপর ভরাট করা মাটি পরিবহণের রাস্তাটি অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে জামির্ত্তা-হাতনি চকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও জামির্ত্তা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মো: আব্দুল কুদ্দুস উপস্থিত থেকে ভেকু দিয়ে খাল ভরাট করা রাস্তার মাটি অপসারণ করেন।
এতে হাতনী-ধাইড়াপাড়া চকের ফসলি জমির মাটি কাটা বন্ধ হবে বলে স্থানীয়রা মনে করছেন। সেইসাথে ফসলি জমির মালিকরা মাটি খেকোদের দৌরাত্ম বন্ধে প্রশাসনের সার্বক্ষনিক নজরদারীর জোর দাবি জানান।
সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, ‘খালের ওপর মাটি পরিবহনের রাস্তাটি অপসারণ করা হয়েছে। ওই স্থানে কখনো রাস্তার প্রয়োজন পড়লে পানির প্রবাহ ঠিক রাখতে কালভার্ট নির্মাণ করে দেয়া হবে।’



