খুলনার পাইকগাছায় সুন্দরবন প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এস এম মুস্তাফিজুর রহমান পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সময়ের খবরের এস এম মুস্তাফিজুর রহমান পারভেজকে সভাপতি ও নয়া দিগন্তের শেখ দীন মাহমুদকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি তপন পাল (জন্মভুমি), সহ-সম্পাদক প্রবীর বিশ্বাস জয় (দৃষ্টিপাত), কোষাধ্যক্ষ শেখ খায়রুল ইসলাম (রূপান্তর প্রতিদিন), দফতর ও প্রচার সম্পাদক শেখ নাদীর শাহ্ (রানার ও খুলনা টাইমস), নির্বাহী সদস্য অলিউল্লাহ গাজী (সময়ের খবর), মনিরুল ইসলাম (দৈনিক খুলনা), ইকবাল হোসেন (খুলনা টাইমস)।
সুন্দরবন প্রেস ক্লাব
পারভেজ সভাপতি দীন মাহমুদ সম্পাদক
খুলনার পাইকগাছায় সুন্দরবন প্রেস ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সমন্বয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।উপজেলার...



