ঢাকা-ময়মনসিংহ রেলপথে ত্রিশাল উপজেলা সীমান্তবর্তী গফরগাঁও উপজেলার চারপাড়া এলাকায় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস চলন্ত অবস্থায় তিন বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে ত্রিশাল উপজেলার গফরগাঁও-ধলা রেলপথের চারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চত করেছেন গফরগাঁও রেলওয়ে স্টেশনে কর্তব্যরত মাস্টার মনোয়ার হোসেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১২:৫৬ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটি গফরগাঁও-ধলা রেলপথে ধলা স্টেশনের কাছাকাছি চারপাড়া স্থানে দুপুর ১:১০ মিনিটের দিকে পিছনের তিন বগি রেখে বাফার পয়েন্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোচগুলো এসি-গ, এসি-খ, গার্ড+ডাইনিং-ক। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে।
আউলিয়া নগর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান বলেন, এ ঘটনায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকার পর ময়মনসিংহ থেকে ইঞ্জিন এসে বগি তিনটি নিয়ে যায়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
চলন্ত অবস্থায় তিন বগি বিচ্ছিন্ন জামালপুর এক্সপ্রেসের
ঢাকা-ময়মনসিংহ রেলপথে ত্রিশাল উপজেলা সীমান্তবর্তী গফরগাঁও উপজেলার চারপাড়া এলাকায় আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস চলন্ত অবস্থায় তিন বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুরে ত্রিশাল উপজেলার গফরগাঁও-ধলা রেলপথের...



