কুয়াকাটায় একটি ঘর থেকে আরিফ হোসেন (২৫) ও তার স্ত্রীর রিয়া মনির (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার গভীর রাতে কুয়াকাটার লতাচাপলি ইউনিয়নের পশ্চিম আছালত পাড়া থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়। মৃত আরিফ হোসেনের বাবার নাম আলী হোসেন।
স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে আয় রোজগার করতেন। তার বাবা-মা দু’জনে ঢাকায় থাকেন। কিছুদিন আগে জমি কিনে এখানে ঘর তৈরি করেন আরিফ। স্বামী-স্ত্রী দু’জনে দুপুরের দিকে তাদের মিশ্রীপাড়া আত্মীয়র বাড়ি থেকে দাওয়াত খেয়ে আসেন। পরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছিল বলে শুনেছেন প্রতিবেশীরা।
রাত ১২টার দিকে এ দম্পতির একমাত্র শিশু কন্যার কান্নার আওয়াজ শুনে ওই বাড়িতে যায় স্বজনরা। পরে রিয়া এবং আরিফকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। এ সময় শিশু সুমাইয়া বাবার ঝুলন্ত লাশের দিকে তাকিয়ে কাঁদছিল।
কুয়াকাটায় স্বামী স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কুয়াকাটায় একটি ঘর থেকে আরিফ হোসেন (২৫) ও তার স্ত্রীর রিয়া মনির (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। সোমবার গভীর রাতে কুয়াকাটার লতাচাপলি...



