ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পারুয়া গ্রামের মেডিক্যাল কলেজে চান্স পাওয়া মেধাবী ছাত্র মিলন রনিকে গত মঙ্গলবার বিকেলে আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছেন জামায়াত নেতা মাওলানা আব্দুল হাকিম।
মিলনের মা মেরি আক্তারের স্বামীর মৃত্যুর পর বড় ছেলে মিলনের বয়স তিন বছর আর ছোট ছেলের বয়স মাত্র ৯ মাস ছিল। মেরি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার। মিলনকে তিনি বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করিয়েছেন। এরপর ঢাকাতেই কোচিং করিয়েছেন মেডিক্যালে ভর্তির জন্য।
মিলন বলেন, তিন বছর বয়স পর্যন্ত বাবার কোলে ওঠার সৌভাগ্য হলেও কোনো স্মৃতি মনে নেই। মা বুঝতেই দেয়নি যে আমরা দু’জন পিতৃহারা সন্তান। মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়ার পর চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখা শুরু করি। চিকিৎসক হয়ে মায়ের দেখাশোনা এবং এলাকার সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।
ঠাকুরগাঁও জেলা জামায়াত নেতা অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম নগদ চেক মিলনের হাতে তুলে দেন। তার ছেলের পড়াশোনা চালিয়ে নিতে তার সহযোগিতায় আমরা সবসময় পাশে থাকব।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতে আমির প্রভাষক রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারিশরিফুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি খলিলুর রহমান।