মৌলভীবাজারের কুলাউড়া রেঞ্জের গাজীপুর বিট অফিসের আওতাধীন পাহাড়ি বনায়নের গাছ বিক্রি করে গেল ২০২৩ সালে ১ কোটি টাকার রাজস্ব আয় করেছে বন বিভাগ।
গাজিপুর বিট অফিস সূত্রে জানা যায়, কুলাউড়া রেঞ্জ কমকর্তা রিয়াজ উদ্দীনের নিদেশনা ও সহযোগিতায় গাজীপুর বিট অফিসার আহমদ আলী মেয়াদ পূর্তিকৃত সামাজিক বনায়নের গাছের নাম্বারিং, গাছের সাইজ পরিমাপ করে টেন্ডারে বিক্রির ব্যবস্থা করেন। এতে গাছ বিক্রি বাবদ বিগত বছরে ১ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বলে বিট অফিসার আহমদ আলী জানিয়েছেন। এছাড়া বন অপরাধের দায়ে ১৩ জন আসামিকে আটক এবং ৩টি গাড়ি জব্দ করে ১০টি বন মামলা দায়ের করা হয়েছে।