ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দু’টির ২৬ জন চিকিৎসক, নার্স ও কর্মচারী ডেপুটেশন নিয়ে অন্য হাসপাতালে যোগদান করায় তাদের বেতনভাতা বন্ধ ও ডেপুটেশন বাতিলের উদ্যোগ নেয়ায় তারা নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন।
জানা গেছে, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনের পদক্ষেপে বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দু’টির ২৬ জন চিকিৎসক, নার্স ও কর্মচারী নিজ নিজ কর্মস্থলে ফেরার সিদ্ধান্ত মোতাবেক তাদের ডেপুটেশন বাতিল করা হলে তারা ছাড়পত্র নিয়ে গত রোববার (১৮ ফেব্রুয়ারি) পুনরায় কাজে যোগদান করার বিয়ষটি বালিয়াডাঙ্গী স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: শাকিলা আক্তার এবং হরিপুর উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: শামীম উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, আমি চাই সীমান্তের দুই হাসপাতালে এসে সাধারণ মানুষ বিনামূল্যে সবধরনের চিকিৎসাসেবা পাবে। এর জন্য মহান সংসদে শূন্যপদগুলোতে চিকিৎসক পদায়ন চেয়েছি। হাসপাতালগুলোর সেবার মান উন্নয়নে সব পদক্ষেপ নেয়ার কথা বলেন তিনি।