চুনারুঘাট উপজেলার পৌরসভা হাতুন্ডা বিলপাড়ে রমিজা ফাউন্ডেশনের উদ্যোগে আল কুরআন হিফজুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রমিজা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক কারি মাওলানা শাহাব উদ্দিনের সভাপতিত্ব ও হাফেজ আবদুল হান্নান তারেকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাওলানা শাহ আলা উদ্দিন করিমপুরী। পৌর শহরের বিভিন্ন মাদরাসার বাছাইকৃত ৬০ জন প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ১০ জনকে দেয়া হয় আর্থিক অনুদান ও বিশেষ সম্মাননা ক্রেস্ট। এ ছাড়া বাকি ৫০ জনকে দেয়া হয় বিশেষ সান্ত্বনা পুরস্কার। উল্লেখ্য, উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কারি মাওলানা শাহাব উদ্দিন তার মায়ের নামে রমিজা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।