আট মাসের অধিক সময় ধরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন প্রায় ৭০ বছরের এক বৃদ্ধ। কথা বলেন ইশারা ইঙ্গিতে। কোনোভাবেই মনের ভাব প্রকাশ করতে না পারায় কেউ জানতে পারেনি তার পরিচয়। নাম, পরিচয়হীন অসুস্থ বৃদ্ধের সেবা করে যাচ্ছেন অবলিলায় তারেক নামের এক যুবক। আর তার সেবার বিনিময়ে প্রতি মাসে আট হাজার টাকা দিচ্ছেন স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: রাশেদুল হাসন মাহমুদ।
সরেজমিন দেখা যায়, শরীরের ডান দিকটা প্যারালাইসড হয়ে আছে তার। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, একেবারেই চলাফেরা করতে পারেন না তিনি। বিছানায় শুয়েই তিনি খাবার খাচ্ছেন, প্রশ্রাব-পায়খানা করছেন।
উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা: রাশেদুল হাসান মাহমুদ বলেন, একজন ডাক্তার হিসেবে মানুষের সেবা করা আমার দায়িত্ব। সরকারি হাসপাতালে তিনি সরকারি সেবা পাচ্ছেন। কোনো আত্মীয়স্বজন না থাকায় বিছানায় পড়ে থাকা একজন মানুষের সার্বিক দায়িত্ব পালনে আমি নিজের অর্থায়নে লোক রেখেছি।