রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মিনহাজ মণ্ডল (৬০) নাম এক বাই-সাইকেলআরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে পুঠিয়ার কৃষ্ণপুরে কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাড়ি বাড়ি চারঘাট উপজেলার বালাদিয়াড় গ্রামে।
প্রত্যক্ষদর্শী আব্দুল খালেক জানান, বেলা ১টার দিকে তারাপুরের দিক থেকে বাই-সাইকেল যোগে পুঠিয়ার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিনহাজ মণ্ডলের মৃত্যু হয়।
পবা হাইওয়ে পুলিশের কর্মকর্তা (শিবপুর থানা) মোফাখ্খারুল ইসলাম জানান, বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে।



