কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তির (৬৫) লাশ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ।
সোমবার বিকেলে শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট-সংলগ্ন মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, সোমবার বিকেলে শহরের কালিপুর পাওয়ার প্ল্যান্ট-সংলগ্ন মেঘনা নদীতে ভাসমান একজনের লাশ এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এখনো পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।



