বগুড়ার কাহালুতে আব্দুল মোমিন (৪০) নামের এক মাদরাসা শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাহালু থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

মৃত আব্দুল মোমিন কাহালু উপজেলার বিরকেদার ইউনিয়নের অবিলম্ব গ্রামের মরহুম মমতাজ আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২৬ ফেব্রুদয়ারি রাতে আব্দুল মোমিন তার কর্মস্থল শেখাহার হাফেজিয়া মাদরাসার বারান্দার গ্রিলের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে আব্দুল মোমিনের ভাই মাসুদুর রহমান কাহালু থানায় একটি ইউডি মামলা করেন। পুলিশ লাশ মর্গে প্রেরণ করেছেন বলে কাহালু অফিসার ইনর্চাজ সেলিম রেজা নিশ্চিত করেন। তবে তিনি কেন আত্মহত্যা করেছেন তা তিনি জানাতে পারেননি।