নবাবগঞ্জে ফরেস্টের জায়গায় অবৈধভাবে বাড়ি নির্মাণ করার সময় বিট কর্মকর্তা বাধা দেয়ায় তার ওপর অতর্কিত হামলা করেছে কেন্দুয়া মালিপাড়া গ্রামের সাধারণ জনগণ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের কেন্দুয়ার ওই গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনাকে কেন্দ্র করে একজনকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।

জানা যায়, উপজেলার মালিপাড়া গ্রামে মো: বাবলু মিয়া ফরেস্টের জায়গায় বাড়ি নির্মাণ করে। এ সময় বিট অফিসার খায়রুল আলম সেখানে গিয়ে বাধা দিলে তাকে ও তৌশিলদারের ওপর উত্তেজিত হয়ে তাদের আঘাত করলে ঘটনাস্থলে বিট কর্মকর্তার মাথা ফেটে যায়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক ট্রিটমেন্ট দেন। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে ও তৌশিলদার মো: আলতাফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

এই ঘটনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুর রহমান। ওই সময় আরো ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক ও নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাওহীদুল ইসলাম তৌহিদসহ প্রমুখ।