যশোরের শার্শায় তিন দিনের চতুর্থ কাব জাম্বুরি ও নবম উপজেলা স্কাউটস উদ্বোধনী সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়, দলীয় ও স্কাউটস পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহম্মেদ মিন্টু, উপজেলা শিক্ষা অফিসার ওয়ালিয়ুর রহমান, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান, যশোর জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বাগআঁচড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান আরিফ হাসান লিটন প্রমুখ।
তিন দিনের এই সমাবেশে শার্শা উপজেলার আটটি প্রাথমিক বিদ্যালয় ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭টি স্কাউটস টিম অংশগ্রহণ করেছে।