ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার দীর্ঘ অনশন করার পর অবশেষে বিয়ে হয়েছে!

গত সোমবার হতে বিয়ের দাবিতে অনশনটি শুরু করে বালিয়াডাঙ্গী উপজেলার মহিষমারী গ্রামের হিরা আক্তার (১৮) নামের এক প্রেমিকা।

প্রেমিক একই গ্রামের আফসার আলীর ছেলে ফয়সাল হক (২২)। আর প্রেমিকা হিরা আক্তার একই গ্রামের রফিকুল ইসলাম মেয়ে। সে বালিয়াডাঙ্গী সমির উদ্দীন স্মৃতি মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের মহিষমারী গ্রামের রফিকুল ইসলামের মেয়ে হিরা আক্তারের সাথে একই গ্রামের আফসার আলীর ছেলে ফয়সাল হকের পরিচয় ঘটে। এরপর শুরু হয় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। দিনের পর দিন প্রতিমুহূর্তে মুহূর্তে চলে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আর চ্যাটিং। দু’জনের সম্পর্ক হয়ে যায় গভীর থেকে গভীরে। এর মাঝে ফয়সাল হক বাড়িতে এলে হিরা আক্তারকে নিয়ে ঘুরে বেড়ায় অনেক বিনোদন স্থানে।

ফয়সাল হক-হিরা আক্তার গভীর সম্পর্কের বিষয়গুলো বাড়িতে জানাজানি হলে হিরা আক্তারকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য চেষ্টা চালায় পরিবার। প্রেমিকা জানতে পেরে তার প্রেমিক ফয়সাল হকের বাড়ি আসতে বলেন, সে মোতাবেক ফয়সাল হক বাড়ি এলে হিয়া আক্তার ফয়সাল হককে বিয়ে করতে বলেন! ফয়সাল হক একপর্যায়ে হিরা আক্তারকে বিয়ে করতে নারাজ! সে কোনোমতেই বিয়েতে রাজি হচ্ছিল না। পরে বাধ্য হয়ে সোমবার প্রেমিকা হিরা আক্তার বিয়ের দাবি নিয়ে ফয়সাল হকের বাড়িতে দৃঢ় মনোবল ও বুকে সাহস নিয়ে বুধবার হতে অনশনে বসেন। টানা চার দিন অনশন আর দেন-দরবার ও নানা জল্পনা, কল্পনার পরও ফয়সাল হক তার প্রেমিকা হিরা আক্তারকে বিয়ে না করায় স্থানীয়ভাবে শালিশ বৈঠক বসে। সেই শালিশ বৈঠকের মাধ্যমে তাদের বিয়ের সিদ্ধান্ত হয়। দীর্ঘ অনশন করে আসার পরে বৃহস্পতিবার তাদের কাবিননামা মূলে বিয়ে সম্পন্ন হয়।