রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সদ্য স্থাপিত বাফার গোডাউনে সার আমদানিতে দৌলতদিয়া ১ নং ফেরিঘাটি ব্যবহারের জন্য সেটি সংস্কারের কাজ শুরু করেছে একটি নৌযান শ্রমিক সংগঠন। তবে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিএ, বন্দর পোর্ট, সংশ্লিষ্ট গোডাউন কর্তৃপক্ষের কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
জানা যায়, রাজবাড়ীসহ অত্র এলাকার কৃষি উন্নয়নে কৃষকদের মাঝে সার সহজলভ্য করার লক্ষ্যে সঠিক সময়ে সংশ্লিষ্ট ডিলাদের কাছে সার পৌঁছাতে গোয়ালন্দে ১০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার একটি সরকারি গোডাউন সম্প্রতি নির্মাণ করা হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের আওতয়ায় বিসিআইসির নিয়ন্ত্রণাধীন বাফার এই গোডাউনটি নির্মাণকাজ সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থা। দেশব্যাপী ১৩টি সরকারি সারের গোডাউন তৈরি প্রকল্পের মধ্যে এটি একটি গোডাউন।
নৌপথে কার্গো জাহাজে সার আমদানি করে দৌলতদিয়া ঘাটে আনলোড করে বাপার ওই গোডাউনে তোলা হবে। এ লক্ষ্যে দীর্ঘদিন অব্যবহৃত থাকা দৌলতদিয়া বিআইডব্লিউটিএর ১নং ফেরি ঘাটটি ব্যবহার উপযোগী করতে দৌলতদিয়া ঘাট নৌযান শ্রমিক ফেডারেশন গত ২০ ফেব্রুয়ারি সংস্কারকাজ শুরু করে। একদিন কাজ করার পর বিআইডব্লিউটিএ ও দৌলতদিয়াঘাট পোর্ট অফিসার সাজ্জাদ হোসেন অবগত না থাকায় কাজটি বন্ধ করে দেয়া হয়। কয়েক দিন বন্ধ থাকার পর গত রোববার আবার ওই কাজ করতে দেখা যায়।
দৌলতদিয়া ঘাট নৌবন্দর পোর্ট অফিসার সাজ্জাদ হোসেন জানান, এই ঘাট ব্যবহারের জন্য ঘাট ইজারাদার সংস্কারকাজ করা হচ্ছে। তবে গোয়ালন্দ বাপার গোডাউন ইনচার্জ খায়রুল ইসলাম বলেন, এই গোডাউন কারা ইজারাদার বা ডিলারশিপ পেয়েছেন বা কারা কিভাবে সার আমদানি করবেন তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানেন। আমার জানা নেই।
১নং ফেরি ঘাটের সংস্কারকাজ উদ্বোধনকালে দৌলতদিয়া নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি তোফাজ্জেল হোসেন তপু বলেন, বাফার ওই গোডাউনে সার সরবরাহের দায়িত্ব আমরা পেয়েছি। ওই সার নদী পথে কার্গো জাহাজে এসে দৌলতদিয়াঘাটে আনলোড এবং গোডাউনে সংরক্ষিত হবে। তাই বন্ধ থাকা ১নং ফেরি ঘাটটি ব্যবহার উপযোগী করতে সংস্কার কাজ শুরু করা হয়। নৌযান শ্রমিক ফেডারেশনের আরিচা ঘাট সভাপতি সোলায়মান শেখ ও সার্বক্ষণিক অফিস সেক্রেটারি বাহার উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
জানে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
সংস্কার হচ্ছে দৌলতদিয়া ১ নং ফেরিঘাট
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সদ্য স্থাপিত বাফার গোডাউনে সার আমদানিতে দৌলতদিয়া ১ নং ফেরিঘাটি ব্যবহারের জন্য সেটি সংস্কারের কাজ শুরু করেছে একটি নৌযান...



