চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের সাতটি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের মেম্বার হারুনর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার ভোরে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ দিকে গতকাল সকালে উপজেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ^াস দেন।
চকরিয়ায় আগুনে ৭ বসতঘর ভস্মীভূত
চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের সাতটি বসতঘর পুড়ে গেছে। গতকাল শুক্রবার ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ওয়ার্ডের...



