প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া বলেছেন, ভাণ্ডারিয়ার মানুষ অনেক শান্তি প্রিয়। এখানে কোনো হানাহানি নেই। কারো প্রতি সহিংস আচারণ নেই। আমরা সবাই এভাবে ঐক্যবদ্ধ থাকতে চাই। তাই ভাণ্ডারিয়ার উন্নয়নে সবাইকে এক হয় কাজ করতে হবে।
তিনি পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গতকাল শুক্রবার সকালে আল বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে সপ্তাহব্যাপী চক্ষু চিকিৎসা ও ছানি অপরেশন কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।
প্রত্যন্ত অঞ্চলে যারা চোখের চিকিৎসা নিতে পারছে না তাদের জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এখানে ১৫ জন ডাক্তারসহ ১০০ জনের মেডিক্যাল টিম প্রায় পাঁচ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে। ভাণ্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কক্ষে রোগী বাছাইয়ের পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন করা হবে। এই ক্যাম্পে প্রায় পাঁচশ’ রোগীর চোখের সানি অপারেশন করা হবে। সকাল সাতটা থেকে সন্ধ্যা পর্যন্ত আগত সকল রোগীর চিকিৎসাসেবা প্রদান, ওষুধ ও চশমা বিনামূল্যে বিতরণ করা হবে বলে জানায় কর্তৃপক্ষ।
এ সময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির বাংলাদেশ সেক্টরের মহাপরিচালক ডা: আহমেদ তাহের আল মিম্বারি, পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক সাইদুর রহমান, বরিশাল বিভাগের স্বাস্থ্য বিষয়ক পরিচালক ড. শ্যামল কৃষ্ণ মণ্ডল।