ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের ঐতিহ্যবাহী কাজিবস্তী মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময়ে মসজিদের ভিতর ঢুকে দান বাক্সের তালা ভেঙে চুরির এ ঘটনা ঘটে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।