কাজী মোহাম্মদ ওমর ফারুক (নয়া দিগন্ত) সভাপতি ও আশরাফুল হক শিশিরকে (আলোকিত বাংলাদেশ ও বাংলাদেশ টুডে) সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে সংগঠনের কার্যালয় কালীগঞ্জের মহিউদ্দিন ম্যানশন-২ এ এক অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন বিশিষ্ট সমাজসেবক আজাদ নুরুদ্দিন বাবুল।
কমিটির অন্যরা হলেন- সহসভাপতি মোয়াজ্জেম হোসেন রাসেল (মুক্ত সংবাদ), সহসাধারণ সম্পাদক গোলাম রসুল (সময়ের আলো), সাংগনিক সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া (সংবাদ প্রতিদিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম খান (সমাচার ও গণমুখ), দফতর সম্পাদক কামরুল হাসান মোল্লা (ঢাকা প্রতিদিন), অর্থ সম্পাদক মাহবুব আলম (স্বদেশ প্রতিদিন), নির্বাহী সদস্য অধ্যক্ষ মু. নাজমুল ইসলাম (আমাদের নতুন সময়), জহিরুল ইসলাম (দৈনিক রুপালী বাংলাদেশ) ও আবু নাইম (সকালের সময়)।
সাধারণ সদস্যরা হলেন- ফয়সাল দেওয়ান (বাংলাদেশ সমাচার), সিরাজুল ইসলাম খান (বাংলাদেশ কন্ঠ), মনির আহম্মেমদ (সময়ের কাগজ), আবুল হাসনাত (স্বাধীন সংবাদ), তাইজুল ইসলাম (সংবাদ সারাবেলা) ও আরফান উদ্দিন মীর (স্বাধীন মত)।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।
কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন
ওমর ফারুক সভাপতি আশরাফুল হক সাধারণ সম্পাদক
কাজী মোহাম্মদ ওমর ফারুক (নয়া দিগন্ত) সভাপতি ও আশরাফুল হক শিশিরকে (আলোকিত বাংলাদেশ ও বাংলাদেশ টুডে) সাধারণ সম্পাদক করে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের দুই বছর মেয়াদি...



