ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের আড্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন ভিসি।
তিনি বলেন, ভর্তি পরীক্ষা অনেক শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হয়েছে। ঢাকাসহ দেশের অন্য সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে এক লাখ ২২ হাজার ১৮৪ জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করে। যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আরো বলেন, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার ক্ষেত্রে সার্বিকভাবে সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি, শিক্ষক, কর্মকর্তা, গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ‘বিজ্ঞান ইউনিট’ ভর্তি পরীক্ষার সমন্বয়কারী ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: নিজামুল হক ভূঁইয়াসহ সংশ্লিষ্টরা কার্জন হল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন।
বরাবরের মতো এবারো ভর্তি পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকাসহ আটটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয়ে, সিলেট বিভাগের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, রংপুর বিভাগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়ে ও ময়মনসিংহ বিভাগের পরীক্ষা নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশালে অনুষ্ঠিত হয়।
সুশৃঙ্খলভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে : ঢাবি ভিসি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের আড্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্যে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু...



