‘করব বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’-এ সেøাগানকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাণ্ডারিয়া শাখার আয়োজনে র্যালি ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আকিজ বীমা কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির পিরোজপুর জেলার জি এম আবদুল্লাহ আল জাবির। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বীমাটির ভাণ্ডারিয়া শাখার ডিজিএম মশিউর রহমান মনির, বি এম মো: মনিরুজ্জামান খান, মো: সুমন হোসেন ও জাকির বিশ্বাস প্রমুখ। এ সময় বিভিন্ন বীমা প্রতিনিধি ও বীমা অনুরাগীরা উপস্থিত ছিলেন।
বীমা দিবসে ভাণ্ডারিয়ায় আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্সের র্যালি
‘করব বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’-এ সেøাগানকে সামনে রেখে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির...



