কক্সবাজারের পেকুয়া উপজেলার বেদার বিল এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়েছে পাঁচটি বসতবাড়ি।
শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মগনামা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বেদারবিল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে এক বিধবা নারীর বসতবাড়িসহ পাঁচজনের বসত বাড়ি পুড়ে গেছে।
স্থানীয় ইউপি মেম্বার কাশেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে বিধবা সাহেদা বেগমের বাড়ির বিদ্যুতের সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে নিমিসের মধ্যে ছড়িয়ে পড়ে।
এ সময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানান। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে দিনাতিপাত করছে। এখনো কোনো সহায়তা পায়নি বলে বলে তারা জানান।



