কক্সবাজারের চকরিয়ার উপজেলার কৈয়ার বিল ইউনিয়নের শিকদার পাড়া এলাকায় দখলবাজ চক্রকে চাঁদা না দেয়ায় এক ব্যবসায়ীর দোকানঘর ও জমি দখলে করে নেয়ার হুমকি দিচ্ছে দখল বাজরা। এতে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২ মার্চ) দুপুরে সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ওই এলাকার ভূমির মালিক ও ব্যবসায়ী মহামুদুল হক সাংবাদিকদের জানান, দীর্ঘ দিন ধরে তার নিজ ভোগ দখলিয় জমিতে দোকানঘর নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। সম্প্রতিক সময়ে সে হার্টের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য এলাকার বাইরে থাকার সুযোগে দখলবাজরা দোকানের মালামাল লুট করে নিয়ে দোকান ঘর ও ফসল জমি দখলে নেয়ার জন্য মারিয়া হয়ে উঠে। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হামিদ উল্লাহ সিকদার পাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভূমির মালিক মামুদুল হক ১৮ জনকে আসামি করে গত ২৩ ফেব্রুয়ারি চকরিয়া থানায় একটি এজাহার করেন। এজাহার সূত্রে জানা যায়, কৈয়ারবিল মৌজার ১ নম্বর খাস খতিয়াননের ২ একর জমি বন্দোবস্তিমূলে দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছেন মাহমুমুল হক। এ জমির মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় একদল দখলবাজ চক্র এসব দখলে নিতে মারিয়া হয়ে উঠে। এর জের ধরে গত ১৯ ফেব্রোয়ারি রাত ১১টার দিকে জমির মালিক এলাকায় না থাকার সুযোগে দখলবাজ এক প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে ভাড়াকৃত একদল সন্ত্রসী নিয়ে দোকানঘরের মালামাল লুট ও পার্শবর্তী ক্ষেতের ফসলি জমিতে সীমানা খুটি পুঁতে দেয়।
এ সময় জমির মালিক মাহমুদুল হককে এলোপাতাড়ি মেরে জখম করে। সে পালিয়ে প্রাণে রক্ষা পায় বলে লিখিত অভিযোগ জানা যায়। এ সময় দখল বাজরা দোকানঘর ও জমি দখলে রাখতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবীকৃত চাঁদা না দিলে দোকানঘর ও জমি দখলে নেবে বলে হুমকি দেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরাধর, দোকান ও জমি দখলের চেষ্টার ঘটনায় একটি লিখিত এজাহার পেয়েছেন। এ বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।



