রাজবাড়ীর গোয়ালন্দে আবদুল লতিফ মোল্লা নামে নিঃসন্তান এক ব্যক্তির মৃত্যুর পর তার নামীয় জমাজমি নিয়ে দ্বন্দ্বের জেরে তার ছোট ভাই মৃত আবদুস সামাদ মোল্লার বাড়িতে ঢুকে তার বিধবা স্ত্রী কোহিনুর বেগমকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আবদুল লতিফের অপর ছোট ভাই ইয়াছিনের ছেলে সাইদুর রহমান বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের আবদুল লতিফ মোল্লা বেশ কিছু আবাদি জমি, ঘরবাড়ি ও এক স্ত্রী রেখে নিঃসস্তান অবস্থায় ২০০৯ সালে মারা যান।
অপর দিকে মৃত আলতাফের স্ত্রী রিনা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। এ সময় রিনা বেগম তার স্বামী আলতাফের নামে আবদুল লতিফের লিখে দেয়া একটি দানপত্র দলিল দেখিয়ে বলেন, আমার মামা শ্বশুর মৃত্যুর আগে তার জমিজমা তার ভাগিনার নামে লিখে দিয়েছেন। এখন তারা জমি বুঝিয়ে না দিয়ে উল্টো আমাদের মারধর করে। জমির দলিল জাল প্রমাণ হলে জমি চাই না।
এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু বিশ্বাস উভয় পক্ষের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগে ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।