বগুড়ার কাহালু সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও নবীনবরণ অনুষ্ঠান গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য বগুড়া জেলা জাসদ (ইনু) সভাপতি এ কে এম রেজাউল করিম তানসেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল আলীমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, কাহালু থানার ওসি সেলিম রেজা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু ও রওশন আক্তার।
বেলুন উড়িয়ে অুষ্ঠানের উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।