বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার সকালে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের নতুন বাজার মোড় থেকে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সরকারি কলেজ সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াত নেতা জাহাঙ্গীর আলম প্রধান, সদর জামায়াতের সেক্রেটারি মাওলানা আফসার মিয়াজী, শহর সেক্রেটারি বেলায়েত হোসেন, শহর জামায়াতের নেতা অ্যাডভোকেট মামুন মিয়াজী, জোবায়ের, সুলতানসহ চাঁদপুর শহর জামায়াতের নেতাকর্মীরা।
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চাঁদপুরে জামায়াতের বিক্ষোভ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল শনিবার সকালে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে...



