ঢাকার দোহারে ট্রাকচাপায় আক্কেল আলী (৪২) নামে এক বাইসাইকেলচালক নিহত হয়েছেন।
রোববার সকাল ১০টার দিকে দোহারের সুতারপাড়া হলের বাজার এলাকায় এ দুর্ঘট্না ঘটে।
নিহত আক্কেল আলী উপজেলার সুতারপাড়া ইউনিয়নের ঘাড়মোড়া এলাকার ইদ্রিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে আক্কেল আলী সাইকেল চালিয়ে হলের বাজার-সংলগ্ন বেপারীবাড়ির মসজিদের কাছে পৌঁছালে পেছন থেকে সিমেন্টবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়লে আক্কেল আলীর ওপর ট্রাকের চাকা উঠে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দোহার থানা অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মো: আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।



