কাপ্তাইয়ের রাইখালী ডংনালা চন্দনিপাড়া এলাকায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় বন্যহাতির হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে বন বিভাগ মাটি খনন করে হাতির নিচের চোয়ালের অংশ, পায়ের হাড্ডিসহ শরীরের বিভিন্ন অংশ উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে চন্দনিপাড়া এলাকায় মাটি খনন করে তল্লাশিতে হাতির মরদেহের বিভিন্ন অংশ খুঁজে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে হাতিটি হত্যা করে হাড়গুলো ওখানে পুঁতে রেখেছে।
রাইখালী রেঞ্জ কর্মকর্তা জাহেদুল ইসলাম বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হব্যে। হাতির মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য কাপ্তাই পশু হাসপাতালে পাঠানো হয়েছে।
কাপ্তাইয়ে বন্যহাতির হাড়গোড় উদ্ধার
কাপ্তাইয়ের রাইখালী ডংনালা চন্দনিপাড়া এলাকায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় বন্যহাতির হাড়গোড় উদ্ধার করা হয়েছে। গত রোববার বিকেলে বন বিভাগ মাটি খনন করে হাতির নিচের চোয়ালের...



