শুঁটকি উৎপাদনে অভিজ্ঞতা বিনিময় করতে এবার মৌলভীবাজার জেলার জুড়ীর একদল শুঁটকি উৎপাদনকারী গত রোববার সিলেটের বিশ্বনাথ সফর করেছেন।
জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে মৎস্য অধিদফতর বাংলাদেশ এবং জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থা বাস্তবায়নে কমিউনিটি বেইজড ক্লাইমেট রেজিলিয়েন্ট ফিশারিজ অ্যান্ড আ্যাকুয়াকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বিশ্বনাথ উপজেলার মাহতাবপুর, লামাকাজী শুঁটকি পল্লীতে এই অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়। জুড়ী উপজেলার সিবিও-এর নারী-পুরুষ মিলে ২০ জন মাছচাষি এই অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেয়।
জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে অভিজ্ঞতা বিনিময়ে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য অফিসার শাহনেওয়াজ সিরাজী। বিশেষ অতিথি ছিলেন- বিশ্বনাথ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন কুমার ধর, জাতিসঙ্ঘের খাদ্য ও কৃষি সংস্থার ফিল্ড কো-অর্ডিনেটর শফিউল্লাহ।