গোপালগঞ্জের কোটালীপাড়ায় মার্চ মাসের বিভিন্ন জাতীয় কর্মসূচি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে লাল শাপলা হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় ৭ মার্চ বঙ্গবন্ধুর ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি বাস্তবায়নে আলোচনা করা হয়।
কোটালীপাড়া পৌর মেয়র মতিউর রহমান হাজরা, উপজেলা ভাইস চেয়ারম্যান খালেক হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার, কোটালীপাড়া থানার ওসি মোহাম্মদ ফিরোজ আলম, রাফেজা বেগম, ভীমচন্দ্র বাগচী প্রমুখ উপস্থিত ছিলেন।