মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) জান্নাতুল বাকি কবস্থানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কবরস্থানের বেশকিছু কবর খোঁড়া দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ওই কবরস্থানে ১০টি কবর আংশিকভাবে খোঁড়া এবং সাত-আটটি পুরোপুরি খোঁড়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরি হয়েছে। রাতের কোনো একসময় কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে শিবালয় থানার সাব ইন্সপেক্টর (এসআই) ফজলুর রশীদ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা কবরস্থানে আসি। কিছু কবর আংশিক এবং বেশ কয়েকটি কবর পুরোপুরি খোঁড়া। তদন্ত চলছে। কঙ্কাল চুরির বিষয়ে এখনই বিস্তারিতভাবে কিছু বলতে পারছি না।
মহাদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান বলেন, এ ঘটনায় এলাকার মানুষ মারাত্মকভাবে কষ্ট পেয়েছে। তারা আতঙ্কিত হয়ে পড়েছে। অনেকেই আপনজনের কবর খোঁড়া হয়েছে বলে জানিয়েছেন। আমরা স্থানীয়ভাবে বসে সিদ্ধান্ত নেবো কিভাবে অপরাধী চক্রের হাত থেকে লাশ রক্ষা করা যায়।
এ দিকে কবরস্থান থেকে কঙ্কাল চুরি হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মৃত ব্যক্তিদের স্বজন ও স্থানীয়রা। এর আগে মানিকগঞ্জের শিবালয় ও ঘিওর এলাকায় আরো বেশ কয়েকটি কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
শিবালয়ে ৮টি কঙ্কাল চুরি, আতঙ্কে এলাকাবাসী
মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থান থেকে আটটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল (বনগ্রাম) জান্নাতুল বাকি কবস্থানে এই চুরির ঘটনা ঘটে।...



