বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর শাখা গালাবাজার ওয়েস্ট সাইড খেয়াঘাটে গার্ডার ব্রিজ নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন এলাকার লোকজন। ব্রিজ নির্মাণকাজ শেষ হলে উপজেলা সদরে যেতে তাদের আর দীর্ঘ পথ ঘুরতে হবে না। দুই বছর আগে ওই ব্রিজ নির্মাণকাজ শুরু হয়। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হলেও ব্রিজ নির্মাণ হয়নি। ছয় মাস ধরে সেখানে কাজ বন্ধ রয়েছে। এর ফলে উপজেলার তিন ইউনিয়নের হাজারো মানুষ এখনো দুর্ভোগ পোহাচ্ছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ৯৬ মিটার দৈর্ঘ্য ও ৫ দশমিক ৫ মিটার প্রস্থ সন্ধ্যা নদীর উপরে গার্ডার ব্রিজ নির্মাণে ১২ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৪৩৪ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ব্রিজটির নির্মাণকাজ ২০২২ সালের ২৬ আগস্ট শুরু করে মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ব্রিজটির কাজ ২০২৩ সালের ৩১ আগস্ট শেষ করার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজের মালিক ফরহাদ হোসেনের মোবাইল ফোনে একাধিক ফোন দিলে তিনি রিসিভ করেননি। উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, ঠিকাদারকে কাজ শেষ করার জন্য চাপ দেয়া হচ্ছে। ব্রিজের প্রায় ২৫ ভাগ কাজ শেষ হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে চাপ দিলে কর্ণপাত করছে না।
উজিরপুরে গার্ডার ব্রিজ নির্মাণকাজ ৬ মাস বন্ধ
বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীর শাখা গালাবাজার ওয়েস্ট সাইড খেয়াঘাটে গার্ডার ব্রিজ নির্মাণকাজ শুরু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিলেন এলাকার লোকজন। ব্রিজ নির্মাণকাজ শেষ হলে উপজেলা সদরে...



