ঠাকুরগাঁওয়ের ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের পূর্ব পাশে গত সোমবার দুপুরে পিকনিকের বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী লায়লা বেগম, মতিয়ার রহমান, তার মেয়ে মৌসুমি পারভিন, মোজ্জামেল হকের মেয়ে মোস্তাফিমা। আহত বাকি যাত্রীরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, সোমবার সকালে ঠাকুরগাঁও জেলার ভুল্লি উপজেলার পয়সাখোলা গ্রামবাসী বার্ষিক বনভোজনে শিশুসহ ৫৫ জন বিনোদনকেন্দ্র স্বপ্নপুরীর উদ্দেশে রওনা দেন। বাসটি নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ বাজারের কাছে পৌাঁলে পথে বাসটির সামনের ডান চাকা ফেটে যায়। এতে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি ডান পাশের আবাদি জমিতে পড়ে যায়। পুলিশসহ স্থানীয়রা বাসে থাকা আহত যাত্রীদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়াসহ ভর্তি করা হয়। আহত মতিয়ার রহমান বলেন, বাসে থাকা নারী-পুরুষসহ শিশু সবাই কম বেশি আহত হয়েছে।
আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ফাঁড়ি ইনচার্জ সিরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বলেন, খবর পেয়ে বাসে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বাসটিতে শিশুসহ ৫৫ জন যাত্রী ছিল। আহত সবাইকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ঠাকুরগাঁওয়ে পিকনিকের বাস খাদে, আহত ৫৫
ঠাকুরগাঁওয়ের ফুলবাড়ী-স্বপ্নপুরী সড়কের আফতাবগঞ্জ বাজারের পূর্ব পাশে গত সোমবার দুপুরে পিকনিকের বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৫৫ জন যাত্রী আহত হয়েছে।দুর্ঘটনায় গুরুতর...



