হাতির পায়ে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক যুবকের। তার নাম সাইফুল ইসলাম (৩৫)। সে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের মহিষলেটি গ্রামের ফালানের ছেলে।
জানা যায়, সোমবার রাতে ভারতীয় সীমান্তসংলগ্ন শসা ক্ষেতে পানি দিচ্ছিলেন সাইফুল। সেখানে আগে থেকে অবস্থান করা ভারতীয় বুনো হাতির আক্রমণে তার মৃত্যু হয়।
ভুবনকুড়া ইউপি চেয়ারম্যান জানায়, ভারতীয় বুনো হাতি শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পদপিষ্ট করে সাইফুলের শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে। হাতি চলে গেলে স্থানীয়রা লাশ উদ্ধার করে। হালুয়াঘাট থানার ওসি মাহবুবুল হক জানান, ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ প্রেরণ করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



